পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী ভাঙন রোধে ৫ টি প্রকল্প হাতে নিয়েছে সরকার, যার ব্যয় প্রায় ১৫ শত কোটি টাকা। এই প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করি ইনশাল্লাহ আগামীতে বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন নিয়ে আর উদ্বিগ্ন থাকতে হবে না। এবং একটি মানুষের এক একটি ঘর এবং এক কাঠা জমি যেন নদীতে বিলীন না হয়ে যায় সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগ নিয়েছেন। ইনশাল্লাহ আগামী বর্ষার পর যে প্রকল্প আমরা হাতে নিয়েছি তা বাস্তবায়ন করব।
রবিবার (১৭ মে )দুপুর ৩ টার মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরুরিয়া গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শণ শেষে এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, মানিকগঞ্জ জেলায় প্রায় ৩৭ টি নদী, খাল, জলাশয় পুনঃখনন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী খাল খনন করবো। আমরা বর্ষা মৌসুমের পরবর্তীতেই সেই খাল খনন কাজ শুরু করবো। এর পাশাপাশি আমরা বৈদেশিক সাহায্য নিয়ে আরো কিছু প্রকল্প আমরা হাতে নিয়েছি, যা টাঙ্গাইল এবং সিরাজগঞ্জকে নিয়ে প্রায় ২৬ শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। ইনশাল্লাহ সেই প্রকল্পের কাগজ মন্ত্রণালয় পৌঁছে গেছে আমরা অনুমোদন দিয়েই সেটা আমরা বাস্তবায়ন করা শুরু করবো।
এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রায়হান দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন- বিসিবির নির্বাচনে স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট


