বিজ্ঞাপন

ঈদের তারিখ ঘোষণা করলো তুরস্ক, তিউনিসিয়া ও আফগানিস্তান

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে তিন মুসলিম দেশ— তুরস্ক, তিউনিসিয়া ও আফগানিস্তান। এই তিন দেশেই আগামীকাল সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হচ্ছে এবং সেই অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। অন্যদিকে, ইউরেশীয় দেশ তুরস্ক খালি চোখে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর না করে পুরোপুরি আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং ক্যালেন্ডার-ভিত্তিক গাণিতিক গণনার ওপর ভিত্তি করে একই দিনে (২৭ মে) ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

আর দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানেও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে বলে আজ রোববার (১৭ মে) দেশটির সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

আফগান সুপ্রিম কোর্ট জানায়, শনিবার সন্ধ্যায় দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ রবিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং সেই অনুযায়ী আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে (বুধবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : যেসব এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন