বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করল পাকিস্তান

ঘনিয়ে আসছে মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার সময়। ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়া। দেশগুলোয় আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এবার দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে পাকিস্তান।

জিও নিউজ জানিয়েছে, রোববার (১৭ মে) সন্ধ্যায় পাকিস্তানের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

এর আগে জিলহজের চাঁদ দেখতে করাচিতে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতিত্ব করেন রুয়েত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ।

রোববার সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক ও ইন্দোনেশিয়া। এরপর ঈদের তারিখ জানায় এশিয়ার দুই দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

এদিকে রোববার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (১৮ মে) হবে দেশটিতে জিলহজের প্রথম দিন এবং ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ২৭ মে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ বেশিরভাগ ইসলামি দেশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখার জন্য রোববার দিন নির্ধারিত রয়েছে। আশা করা হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রোববার সন্ধ্যায় চাঁদ দেখতে পাবে এবং ঈদুল আজহার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।

অন্যদিকে দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওইদিন চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অথবা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন