চলতি বছরে সৌদি আরবে হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে হজের অফিসিয়াল বুলেটিনে জানানো হয়েছে। হজের তথ্যকেন্দ্র আজ এই তথ্য জানিয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু হলেও জেদ্দা, মিনা,বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বুলেটিনের তথ্য অনুযায়ী এবার পবিত্র হজ পালন করার লক্ষ্যে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৮৪ জন সৌদিতে গেছেন।
মোট ১৬১টি ফ্লাইটের মাধ্যমে এই বিপুল সংখ্যক হজযাত্রী নিরাপদে সৌদি আরব পৌঁছেছেন বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮২টি ফ্লাইটে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইন্স ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন নির্ধারিত রয়েছে। গত ১৮ এপ্রিল প্রথম ফ্লাইট শুরু হয়, যা আগামী ২১ মে পর্যন্ত নিয়মিত চলবে। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন দেশে ফিরে শেষ হবে।
পড়ুন:ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
দেখুন:যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের নজর পশ্চিমাদের দিকে?
ইমি/


