বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মদ ও ১৪ ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৪টি গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সোমবার (১৮ মে) দিবাগত রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত ৬টি বিশেষ অভিযানে এসব মদ ও গরু জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে পৃথক অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়, যা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছিল বলে জানিয়েছে বিজিবি।

জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা এবং গরুগুলোর বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধার হওয়া ভারতীয় মদ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু পাচার, মাদক ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই মাদক, চোরাইপণ্য কিংবা অবৈধ গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

স্থানীয়দের মতে, ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় গরু ও বিভিন্ন পণ্যের চোরাচালান চক্র সক্রিয় হয়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির ধারাবাহিক অভিযান ও কড়াকড়ি নজরদারির কারণে এসব চক্রের তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

পড়ুন:রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

দেখুন:যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের নজর পশ্চিমাদের দিকে?

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন