বিজ্ঞাপন

নওগাঁয় সাংবাদিকের দোকানে চুরি

নওগাঁর রাণীনগর উপজেলায় সাহাজুল ইসলাম নামে এক সাংবাদিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তাঁর দোকান থেকে বিভিন্ন ব্যান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) রাতে উপজেলার আবাদপুকুর বাজারের চারমাথা এলাকায় এ চুরির ঘটনা ঘটে। সাংবাদিক সাহাজুল ইসলাম ‘দৈনিক আজকের প্রত্রিকার’ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দায়িত্বে আছেন।

সাংবাদিক সাহাজুল ইসলাম জানান, প্রতি দিনের ন্যায় রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকান খুলে দেখতে পান দোকানের ভিতরে জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। পরে দেখতে পান দোকান ঘরের চালের টিন খুলে চোরেরা ভিতরে প্রবেশ করে বেনসন, গোল্ড লিফ, স্টার সিগারেটসহ বিভিন্ন ব্রান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে যায় চোরেরা। এঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘দোকানের সিগারেট চুরির ঘটনায় মালিক সাহাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

পড়ুন- ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন