সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ আওয়ামীলীগ নেতা বাদশা ও সাবেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আটককৃত আসামী সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নর রৌহাদহ গ্রামের আরহম আলীর ছেলে বাদশা ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৃত তাহের আলীর ছেলে সাবেদ আলী।
সোমবার (১৮ মে) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ১১ হাজার ২শত ১৫টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন- হামে মৃত শিশুদের পরিবারের ক্ষতিপূরণ চেয়ে রিটের আদেশ ১৯ মে


