বিজ্ঞাপন

নওগাঁ বিশ্ববদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

সংসদে বিল পাসের মধ্য দিয়ে ২০২৩ সালে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৮০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁবাসীর বহুল কাঙ্খিত বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা নির্বাচন ও জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্বাচিত সেই স্থানে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, প্রশাসনিক, অ্যাকাডেমিক, ছাত্রাবাস, রাস্তা, চত্বরসহ বিভিন্ন ভৌত অবকাঠামো কেমন হবে সেই কর্মপরিকল্পনা তৈরি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) দুপুরে নওগাঁ জেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ বিশ্ববিদ্যালয় আয়োজিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামো মহাপরিকল্পনা এবং একাডেমিক মহাপরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিল্পনার ধারণা তুলে ধরে পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসাটেন্ট লিমিটেড। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৫০ বছরের জন্য নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যায়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন মহাপরিকল্পনার সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের ধারণাপত্র তৈরির কাজ করছে পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালটেন্ট লিমিটেড। প্রকল্পটির অনুমোদিত বাস্তবায়ন মেয়াদকাল জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ সাল পর্যন্ত।

মতবিনিময় সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী। নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক খন্দকার শাহরিয়ার রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য এনামুল হক, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই জাহান, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন প্রমুখ।

সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রাথমিক ধারণাপত্র তুলে ধরেন পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালটেন্ট লিমিটেডের স্থপতি মুস্তাসিম মাহমুদ খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য যে ৯৭ একর জমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে সরকার। সেই জায়গায় আগামী ৫০ বছরের জন্য উন্নয়ন মহাপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। এই জায়গায় ছয়তলা বিশিষ্ট ৫টি একাডেমিক ভবন, পাঁচতলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন, ছেলে ও মেয়েদের জন্য তিনটি করে মোট ছয়টি ছয়তলা বিশিষ্ট ছাত্রাবাস, একটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনসহ মোট ৪৫টি ভবন নির্মাণের পরিকল্পনা থাকছে। বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত জায়গায় ৫৩ শতাংশ জমিই সবুজ অঞ্চল, মাঠ বা ফাঁকা স্থান থাকবে। এছাড়া যেহেতু বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত স্থানটি কিছুটা নিন্মাঞ্চল। বিশ্ববিদ্যালয় এলাকা যেন প্লবিত না হয় এবং বিশ্ববিদ্যালয়ের চারপাশের মাঠের পানি প্রবাহ স্বাভাবিক রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশস্ত খাল থাকবে মহাপরিকল্পনায়।

মতবিনিময় সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইতোমধ্যে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ওই সব প্রকল্প। প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৬৯ কোটি টাকা। সম্ভাব্য বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত। তবে প্রস্তাবিত অনুমোদিত প্রকল্প অনুমোদন নির্ভর করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের ধারণাপত্রের ওপর। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনা তৈরি করছে দেশের সুনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালটেন্ট লিমিটেড। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি উন্নয়ন মহাপরিকল্পনা তৈরির কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন করেছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য যে উন্নয়ন মহাপরিকল্পনা করা হবে সেখানে কি কি সংযোজন ও বিয়োজন করা যেতে পারে সেই জন্য আজকের এই মতবিনিময় সভা।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, ‘একশ শতকের উচ্চশিক্ষা ও গবেষণার চাহিদা মেটাতে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগীভাবে গড়ে তোলা অনিবার্য। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উন্নয়ন মহাপরিকল্পনা তৈরি করতে যাচ্ছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য উপাচর্য হাছানাত আলীর হাতকে শক্তিশালী করতে আমরা জনপ্রতিনিধিরা তাঁর পাশে থাকবো।’

পড়ুন- বড় সংগ্রহ বাংলাদেশের, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন