বিজ্ঞাপন

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধ এবং পারস্পরিক আস্থা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে তেহরানের ঘনিষ্ঠ সূত্রের বরাতে তাসনিম নিউজ এজেন্সি।

সূত্রটি জানায়, এর আগে যুক্তরাষ্ট্রও ইরানের কাছে ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবের জবাবে সংশোধন এনে এবার নতুন করে অবস্থান তুলে ধরেছে তেহরান।

নতুন এই প্রস্তাবও পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এই কূটনৈতিক বার্তা বিনিময়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।

প্রস্তাবে মূলত যুদ্ধবিরতি, উত্তেজনা প্রশমন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা তৈরির বাস্তব পদক্ষেপ নেওয়ার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনা কমাতে উভয় পক্ষই পরোক্ষ কূটনৈতিক পথে যোগাযোগ বজায় রাখছে, যেখানে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই নতুন প্রস্তাব বিনিময়কে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সূ্ত্র: রয়টার্স

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র দিল পাঁচটি শর্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন