বিজ্ঞাপন

লোহাগাড়ায় পৃথক স্থানে দুই রিকশাচালক গুলিবিদ্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার কাইয়ুম শরিফ (১৯) এবং বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার মোহাম্মদ আকিব (২০)।

পরিবারের অভিযোগ, স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্যসামগ্রী পরিবহনে অস্বীকৃতি জানানোয় মোহাম্মদ আকিবকে গুলি করা হয়। এতে তিনি হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে গুলিবিদ্ধ কাইয়ুম শরিফ জানান, চুনতি বাজার থেকে ভাড়া নিয়ে ঘোনার মোড় এলাকায় যাওয়ার পর যাত্রী নামিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পিঠের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে লোহাগাড়া থানা পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১২ তরুণ-তরুণী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন