ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাক সরলিকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির স্থাপনা অপসারণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শৈলকুপা উপজেলার পাঠানপাড়া মনোহরপুরসহ ২২ টি স্থানের এ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিজ্ঞাপন
খুলনা সওজ’র এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটপিজুস চন্দ্র দে জানান, স্থানীয় প্রশাসনের সহযোগীতায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবৈধ স্থাপনাগুলো এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরে ওই স্থাপনা ওই স্থানেই নিলাম করা হয়। এই প্রক্রিয়া ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান ।
অভিযানে আরও ঝিনাইদহ সওজ’র নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


