বিজ্ঞাপন

ঝালকাঠি অধ্যক্ষের ঘুষিতে দাঁত পড়ে গেল কম্পিউটার অপারেটরের

ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায় অবস্থিত প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান সোমবার (১৮ মে) বেলা ১১ টার দিকে তার প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর মো.ওয়াহিদুজ্জামানের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তার কাছ থেকে গত বছরের (২০২৫)কোরবানির পরে ২০০০০( বিশ হাজার) টাকা ধার নেন। ধারের টাকা ফেরত চাইলে অধ্যক্ষ তা না দিয়ে ৬-৭ মাস ঘুরান। এক পর্যায় মাস তিনেক আগে তার পাওনা টাকা পরিশোধ করেন অধ্যক্ষ। বিষয়টি কলেজের অন্যান্যরা( শিক্ষক ও স্ট্যাফরা) জেনে যান। এতে ক্ষিপ্ত হন ওই অধ্যক্ষ। সোমবার সকালে ( ১১টার দিকে) অধ্যক্ষ হাফিজুর রহমান তাকে কলেজের অফিস কক্ষে ডেকে নিয়ে টাকা ধার নেওয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে তিনি (অধ্যক্ষ )ক্ষিপ্ত হয়ে তার ( কম্পিউটার অপারেটরের) মুখে কয়েকটি ঘুষি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। আহত অবস্থায় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আজ মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন।

অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, আমি একটু উত্তেজিত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এটা আমার ভুল হয়েছে। এ জন্য আমি দুঃখিত। কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাহেব অভিযোগের বিষয়টি ফয়সালা করবেন।

এ বিষয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন- পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট আইনেই সংস্কার হচ্ছে র‍্যাব, বদলাতে পারে নামও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন