বিজ্ঞাপন

প্রতিপক্ষকে ফাঁসাতে সিরাজগঞ্জে বৃদ্ধকে খুন

সিরাজগঞ্জে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার আব্দুস সোবহান প্রামানিক হত্যা মামলার অ৮ দিন পর পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশেই এই হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে জড়িত এক আসামী আদালতে হত্যার দায় স্বীকার করেছে।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডে জড়িত ছয় আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, দত্তপাড়া এলংজানি গ্রামের জীবন হোসেন, আব্দুল আজিজ, ফারুক হোসেন, ইমরান হোসেন, আব্দুল হালিম ও রুহুল আমিন।

সোমবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মুক্তারুজ্জামান।

পুলিশের বিবরণ অনুযায়ী, গত ১১ মে রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার আব্দুস সোবহান প্রামানিক। ওই সময় দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে। এই বর্বরোচিত হামলায় আব্দুস সোবহানের স্ত্রীও গুরুতর আহত হন। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ওসি মুক্তারুজ্জামান জানান, উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রাম থেকে নতুন করে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিলো। সব মিলিয়ে এখন পর্যন্ত আটজন গ্রেপ্তার হলেন। গ্রেপ্তারদের মধ্যে একজন ইতিমধ্যে আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওসি মুক্তারুজ্জামান আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশেই এই হত্যাকাণ্ড। তবে মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত আছে, তাদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পড়ুন- পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট আইনেই সংস্কার হচ্ছে র‍্যাব, বদলাতে পারে নামও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন