বিজ্ঞাপন

ট্রেনের ছাদে স্কুল ব্যাগ, ভেতরে ১২ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

ট্রেনের এসি বগির ছাদের কভারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি স্কুল ব্যাগ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটির নির্ধারিত যাত্রাবিরতির সময় এ অভিযান চালানো হয়। উদ্ধার করা গাঁজাগুলো ছয়টি পৃথক পুটলায় রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ।


আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কালনী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়।


তিনি আরও বলেন, ট্রেনের এসি বগির ছাদের ওপর থাকা এসি কভারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা তিনটি স্কুল ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ছয়টি পুটলা থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন