বিজ্ঞাপন

পলাতক চেয়ারম্যানের প্রত্যাবর্তনের খবরে উত্তাল মেলান্দহ

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরি দীর্ঘদিন পলাতক থাকার পর পুনরায় এলাকায় ফেরার খবরে প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় ইউনিয়নবাসী ও বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির আয়োজনে দুরমুঠ হাসপাতাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান মিয়া বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী আন্না, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল, সদস্য সচিব বিলাস সরকার, ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন মারুফ, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মুনসুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধরেন।

তারা দাবি করেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাধারণ মানুষের ওপর নানা ধরনের হয়রানি চালানো হয়েছে।

বক্তারা আরও বলেন, বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী আহতের ঘটনায় দুই ঘণ্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন