মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম মোফাখখারুল ইসলামকে ওএসডি করা হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বদলিপূর্বক পদায়নের অংশ হিসেবে ডা. মোফাখখারুল ইসলামকে মানিকগঞ্জের সিভিল সার্জনের দায়িত্ব থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।
একই আদেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌসকে মানিকগঞ্জের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২১ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ মে থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
পড়ুন : পলাতক চেয়ারম্যানের প্রত্যাবর্তনের খবরে উত্তাল মেলান্দহ


