বিজ্ঞাপন

সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে হত্যা!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় লাইনম্যানের লাঠির আঘাতে মো. মমিন নামের এক অটোচালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনাটি উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঘটে। নিহত মমিন নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। স্থানীয়দের জানানো মতে, রোববার (১৭ মে) বিকেলে মমিন অটো থামিয়ে যাত্রী তুলছিলেন। প্রথমবার ১০ টাকা চাঁদা নেওয়ার পর লাইনম্যান শাহিন পুনরায় চাঁদা দাবি করলে মমিন অস্বীকৃতি জানান। উত্তেজিত শাহিন লাঠি দিয়ে মমিনের মাথায় আঘাত করলে তিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২০ মে) সকালে মমিনের মৃত্যু হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানান, অটোচালকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার করতে একাধিক টিম মাঠে কাজ করছে।

পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন