বিজ্ঞাপন

লালমনিরহাটে এমইপি কেবলস্-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের আদিতমারীতে এমইপি (MEP) কেবলস্-এর উদ্যোগে জেলার ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “সৌহার্দ্য ও সহমর্মিতা থাকুক সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২০ মে) দুপুরে আদিতমারী উপজেলা হল রুমে এই সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এমইপি কেবলস্-এর স্থানীয় প্রতিনিধি ও জেলা ডিলারদের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন এলাকায় কর্মরত প্রায় ১৫০ জন ইলেকট্রিশিয়ান, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ আব্দুল জলিল কাজী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশের বৈদ্যুতিক খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ সময় তিনি সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বজায় রাখার আন্তরিক আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমইপি গ্রুপের রংপুর বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম শিপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইলেকট্রিশিয়ানরা দেশের সার্বিক উন্নয়ন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিরাপদ এবং মানসম্মত বৈদ্যুতিক সেবা নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, এমইপি গ্রুপ সবসময় ইলেকট্রিশিয়ান ও ব্যবসায়ীদের পাশে থেকে তাদের পেশাগত উন্নয়ন এবং আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমইপি গ্রুপের রংপুর ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পুরো আয়োজনটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা নিজেদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন এবং আগামীতে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইলেকট্রিশিয়ানদের পেশাগত মান ও দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন- আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন