বিজ্ঞাপন

যশোরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিতে পুলিশ সদস্যদের পুরস্কার

যশোর জেলা পুলিশের মে মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ লাইন্সে এ সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্ব কল্যান সভার শুরুতেই জেলা পুলিশের পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক আবেদন, সুযোগ-সুবিধা ও প্রশাসনিক বিষয় উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের পেশাগত ও সার্বিক সুবিধা-অসুবিধার বিষয় সরাসরি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। পাশাপাশি অন্যান্য বিষয় দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

মাসিক কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন সহ জেলা পুলিশের সার্কেল কর্মকর্তাবৃন্দ, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই (প্রশাসন) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : আহবায়ক রাসেল মাহমুদ ও সদস্য সচিব মাহবুব আলম প্রিয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন