বিজ্ঞাপন

রায়পুরায় “ইত্যাদি” অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আহত অন্তত ২০, দুই সাংবাদিকের মোবাইলসহ চুরির হিড়িক

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”-র ধারণ অনুষ্ঠান চলাকালে ব্যাপক বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে দুই সাংবাদিকের মোবাইল ফোনসহ দর্শকদের মোবাইল চুরির হিড়িক পরে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রবেশের জন্য মাত্র একটি পকেট গেট ব্যবহার করায় শুরু থেকেই অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয়। হাজারো দর্শক একসঙ্গে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ আহত হন। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দর্শকদের অভিযোগ, অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। প্রবেশ ও বের হওয়ার পথে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল সীমিত। এই সুযোগে সংঘবদ্ধ পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। অনুষ্ঠান চলাকালে ও ভিড়ের মধ্যে সংবাদ সংগ্রহে যাওয়া ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, আমার দেশ, ভোরের ডাক, প্রতিদিনের সংবাদ ও দীপ্ত টিভি সহ সাত সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর মধ্যে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নরসিংদী করেসপন্ডেন্ট আসাদুজ্জামান রিপন এবং আমার দেশ পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি আজিজুল ইসলামের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এ ঘটনায় দর্শকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ভবিষ্যতে এ ধরনের বড় আয়োজনের আগে পর্যাপ্ত নিরাপত্তা, একাধিক প্রবেশপথ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অনুষ্ঠান স্থলে উপস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, অনুষ্ঠানে প্রবেশের জন‍্য প্রধান ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব‍্যবস্থাপনার কারণে হট্টগোল দেখা দেয়। এসময় আমিসহ অন‍্যান‍্য সাংবাদিকরা ভিতরে প্রবেশ করার পর দেখি আমার মোবাইলটি নেই। তা‍ৎক্ষণিক গেইটে অবস্থান রত পুলিশকে চুরির ঘটনা জানানো হয়। জানানোর পর পুলিশের সাথে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকাবস্থায় ৬জন সাংবাদিক, ১জন জেলা প্রশাসনের কর্মচারি সহ অন্তত ৪০/৪৫ জন মোবাইল চুরির ঘটনা পুলিশকে অবহিত করে। তবে পুলিশ নীরব ভূমিকায় ছিল। প্রবেশ গেইটে এত হট্টগোল হচ্ছে দেখেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ইত্যাদি অনুষ্ঠান উপভোগের জন্য জেলা, জেলার বাইরে থেকে হাজার হাজার দর্শক এসেছেন, পাশাপাশি হয়তো অনেক চোরও এসেছেন। অনুষ্ঠানে বেশকিছু দর্শকের মুঠোফোন মিসিং হয়েছে জেনেছি। থানায় রিপোর্ট করলে তাদের মুঠোফোন উদ্ধারের চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে বিএনপি’র নেতাসহ নিহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন