বিজ্ঞাপন

ইরানে পুনরায় হামলা শুরু করতে ট্রাম্পকে চাপ প্রয়োগ নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং সমঝোতা প্রচেষ্টা নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইরানের ওপর সামরিক হামলা বিলম্বিত করার সিদ্ধান্ত তেহরানকে কৌশলগতভাবে লাভবান করছে। মার্কিন প্রশাসনিক কর্মকর্তা ও ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

বিজ্ঞাপন

একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মঙ্গলবার (১৯ মে) এক উত্তপ্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই আলোচনায় ইরান ইস্যুতে ভবিষ্যৎ কৌশল নিয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

ফোনালাপে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা পুনরায় শুরু করতে ট্রাম্পের ওপর চাপ প্রয়োগ করেন। তাঁর ভাষ্য, কূটনৈতিক আলোচনা দীর্ঘায়িত হলে ইরান নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ পাবে।

অন্যদিকে, ট্রাম্প ইরানের সঙ্গে নতুন একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও তিনি স্পষ্ট করেছেন, প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্পও খোলা রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

পড়ুন: বাজেটে কালোটাকা সাদা করার সীমিত সুযোগ থাকছে, তবে…

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন