ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাসের পর থেকেই এই ছুটি কার্যকর হচ্ছে।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বৃহস্পতিবারই শেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শেষে ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাস শুরু হবে।
এতে শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের ছুটি পাচ্ছে।
পড়ুন: বেশিরভাগ সবজির সেঞ্চুরি, মুরগিতে কিছুটা স্বস্তি
আর/


