আমরা যারা রাষ্ট্রের দায়িত্বে আছি, তারা জনগণের সেবক। অনেক সময় কোনো অব্যবস্থাপনা বা ব্যর্থতার দায় নিচের স্তরের কর্মচারীদের ওপর চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এখন থেকে যে প্রতিষ্ঠানে যিনি দায়িত্বে থাকবেন, সেখানে কোনো ধরনের অব্যবস্থাপনা, দূর্ঘটনা হলে তার বিরুদ্ধেই আগে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
বৃহস্পতিবার দুপুরে, মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ঈদযাত্রাকে কেন্দ্র করে সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন: হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
আর/


