বিজ্ঞাপন

উল্লাপাড়ায় বৃদ্ধ হত্যার মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরে সিঁধ কেটে বৃদ্ধকে হত্যার ঘটনায় দায়ের করা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করেছেন নিহতের পরিবার। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত সোবহান প্রামাণিকের (৭০) স্ত্রী ও পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, উল্লাপাড়া উপজেলার দত্তপাড়া এলংজানি গ্রামের সোবহান প্রামাণিকের ছেলে সেলিম রেজা ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর অপহরণের শিকার হন। এ ঘটনায় একই গ্রামের মোসাব্বর আলীর ছেলে বাবুল প্রামাণিকসহ ছয়জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল বলে দাবি পরিবারের।

তাদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে গত ১০ মে রাতে প্রতিপক্ষের লোকজন সিঁধ কেটে ঘরে ঢুকে সোবহান প্রামাণিককে কুপিয়ে হত্যা করে। এ সময় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ঘটনার পর নিহতের ছেলে গোলাম সবুর বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। তবে পরিবারের অভিযোগ, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে পুলিশ উল্টো বাদীপক্ষের লোকজনকে আটক করছে এবং নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে।

এছাড়া গ্রেপ্তারের ভয়ে এলাকার অনেক মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহত সোবহান প্রামাণিকের স্ত্রী শেফালী খাতুন, ছেলে মাসুদ রানা, মামলার বাদী গোলাম সবুর ও ইতি বেগম।

পড়ুন: রামিসা হত্যাকাণ্ড : মামলার চার্জশিট দিতে বেশি সময় লাগবে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন