জামালপুরে নিখোঁজের তিনদিন পর পুরাতন ব্রহ্মপুত্র নদের বালিঘাট থেকে আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে সদরের জয়রামপুর এলাকায় আব্দুর রউফের বালি ঘাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার করা জয়নাল আবেদীন নয়ন (৫০) সদরের জয়রামপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র।
পারিবারিক সূত্র জানায়, আইসক্রিম বিক্রেতা জয়নাল আবেদীন নয়ন তিনদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, বালির স্তুপের নিচে মরদেহ দেখে স্থানীয়রা ট্রিপল নাইনে খবর দেন। ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন


