বিজ্ঞাপন

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি ঘোষণা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় রাজধানীবাসীর যাতায়াত সহজ করতে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। নতুন সূচি অনুযায়ী ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে মেট্রোরেল চলাচল করবে। তবে ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল।

ঘোষিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে, আর শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল জানিয়েছে, ছুটির সময় যাত্রীর চাপ বিবেচনায় ট্রেন চলাচলের ব্যবধান বা হেডওয়ে নির্ধারণ করা হয়েছে ২০ মিনিট, ১৫ মিনিট এবং সাড়ে ১২ মিনিট। বিশেষ করে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে ১৫ মিনিট পরপর ট্রেন চলবে।

এ সময় প্রতিদিন প্রায় ১৪০টি ট্রেনসেট ব্যবহার করে ৭টি লাইনে যাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

টিকিট বিক্রির ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত স্টেশনগুলোতে সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময়ে এমআরটি পাস ও র‍্যাপিড পাসে টপআপ সুবিধাও চালু থাকবে।

এ ছাড়া মতিঝিল স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগ পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা হবে। রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট কাউন্টার ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে।

তবে যাত্রীদের কাছে আগে থেকেই এমআরটি বা র‍্যাপিড পাস থাকলে তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সহজেই প্ল্যাটফর্মে প্রবেশ করে যাত্রা করতে পারবেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেট্রোরেলে ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, পাবেন যারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন