বিজ্ঞাপন

কচাকাটা ডিগ্রী কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা ও কার্ডিওলজিস্ট ডা. মোঃ ইউনুস আলী

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কচাকাটা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ ইউনুস আলী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

‎জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি সংক্রান্ত বিধিমালার ক্ষমতাবলে কলেজটির সভাপতি পদে তাকে মনোনীত করা হয়। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে ওই আদেশ কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।

‎স্থানীয়ভাবে পরিচিত মুখ ডা. মোঃ ইউনুস আলী একজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব, দীর্ঘদিন ধরে মানুষের মাঝে চিকিৎসাসেবা, শিক্ষা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি একজন অভিজ্ঞ কার্ডিওলজিস্ট হিসেবে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি নাগেশ্বরী উপজেলার রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত এই নেতা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও অংশ নিয়ে এলাকায় সুনাম কুড়িয়েছেন।

‎তার সভাপতি হিসেবে মনোনয়নের খবরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, একজন শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্বে কলেজের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

‎কলেজ সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সভাপতির নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

‎এদিকে এলাকাবাসীর অনেকেই মনে করছেন, শিক্ষা ও চিকিৎসা—দুই ক্ষেত্রেই অভিজ্ঞ একজন ব্যক্তির নেতৃত্ব কলেজের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। তারা আশা করছেন, নতুন সভাপতি কলেজকে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : রাজশাহীতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন