বিজ্ঞাপন

নেত্রকোনায় মাদকসহ ২ জন আটক: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম হাতিয়র এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিনাশ্রম কারাদণ্ড সাজা প্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম হাতিয়র গ্রামের মো. জবেদ আলীর ছেলে বাবুল মিয়াকে দুই মাস এবং একই উপজেলার গন্ধবপুর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে মো. মোহন মিয়াকে সাত দিনের জেল।

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া থানাধীন পশ্চিম হাতিয়র এলাকাস্থ সুজনের বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের হাতেনাতে নিম্নোক্ত দুইজনকে আটক করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, আটপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। তিনি আসামিদের অপরাধ স্বীকার ও দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্ট আইন অনুযায়ী এ কারাদণ্ড প্রদান করেন।

আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিদেরকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহীতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন