বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় প্রায় ২০ লাখ টাকার ভারতীয় রুপাসহ আটক ১

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় রুপাসহ রিজিকা বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম ওজনের ছোট-বড় ১৮ পিস ভারতীয় রুপা উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃত রিজিকা বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানার ইল্ট চানপুর গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, তার সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ট্রেনযোগে আসা এক সন্দেহভাজন নারীকে তল্লাশি করা হলে তার কাছ থেকে এসব ভারতীয় রুপা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত রুপার আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের একটি সিম্ফনি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

পড়ুন : পাবনায় ৫টি চোরাই মোটরসাইকেল সহ কুখ্যাত ‘ন্যাংড়া চোর মুন্না’ গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন