বিজ্ঞাপন

ঈদের দিন রোদ নাকি বৃষ্টি, যেমন থাকবে আবহাওয়া

ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। দেশের ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এসব জেলায়। এদিকে, ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের সময়ও গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না। কোথাও কোথাও তাপপ্রবাহ থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।’

বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৫ মে (সোমবার) পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

তবে ২৬ মে (মঙ্গলবার) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

নেওয়াজ কবির আরও বলেন, ‘ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের উত্তরাঞ্চল ও রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন