বিজ্ঞাপন

ঈদুল আযহা স্পেশাল মেজবানি গরুর মাংসের রেসিপি

উপকরণ

  • হাড়সহ গরুর মাংস: দেড় কেজি
  • গরুর চর্বি: ১০০ থেকে ১৫০ গ্রাম
  • টক দই: আধা কাপ
  • আদাবাটা: আড়াই টেবিল চামচ
  • রসুনবাটা: ৩ টেবিল চামচ
  • শুকনা মরিচের গুঁড়া: ২ বা ৩ টেবিল চামচ
  • মরিচ ভেজে গুঁড়া করা: ১ চা-চামচ
  • হলুদগুঁড়া: ১ চা-চামচ
  • ধনেগুঁড়া: ২ টেবিল চামচ
  • গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ
  • রাঁধুনিগুঁড়া: ২ টেবিল চামচ
  • জিরাগুঁড়া: দেড় টেবিল চামচ
  • লবণ: স্বাদমতো
  • শর্ষের তেল: আধা কাপ
  • সয়াবিন তেল: আধা কাপ
  • তেজপাতা: ২টি
  • দারুচিনি: ৩ টুকরা
  • এলাচি: ৫টি
  • লবঙ্গ: ৭টি
  • শুকনা মরিচ: ৬টি
  • পেঁয়াজকুচি: ৪ কাপ
  • পেঁয়াজবাটা: ১ কাপ
  • ভাজা জিরাগুঁড়া: ১ টেবিল চামচ

প্রণালি

  • কড়াইয়ে কম আঁচে চর্বি গলিয়ে নিন। মাংস ম্যারিনেট করুন।
  • মাংসে দই , আদা, রসুন, ভাজা জিরাগুঁড়া ছাড়া সব গুঁড়ামসলা, লবণ মিশিয়ে দেড় ঘণ্টা রেখে দিন।
  • এরপর গলানো চর্বি মেশান।
  • চুলায় হাঁড়িতে দুই ধরনের তেল দিন।
  • প্রথমে আস্ত মসলা ও পেঁয়াজকুচি দিন।
  • বাদামি রং না হওয়া পর্যন্ত কষাতে থাকুন।
  • পেঁয়াজবাটা দিন।
  • কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষান।
  • এবার ম্যারিনেট করা মাংস দিন।
  • উচ্চ আঁচে ভালোভাবে নেড়ে ১৫ থেকে ২০ মিনিট কষিয়ে নিন।
  • তেল আলাদা হতে শুরু করলে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করুন।
  • মাংস থেকে পানি ছাড়বে।
  • দরকার হলে অল্প গরম পানি দিতে পারেন।
  • ধীরে ধীরে রান্না করুন।
  • মাঝেমধ্যে নেড়ে দেবেন।
  • যখন মাংস নরম হবে আঁচ একটু বাড়িয়ে দিন।
  • তেল ওপর ভেসে না আসা পর্যন্ত কষাতে থাকুন।
  • এবার ভাজা জিরাগুঁড়া দিন।
  • মেজবানি মাংস পুরো শুকনা হবে না।
  • হালকা মসলাদার ঝোল থাকবে।

পড়ুন- ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন