বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচন: দিনাজপুরে ৮ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা ও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টিতে নিজেদের চেয়ারম্যান পদপ্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন


​দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়। জেলা জামায়াতের নির্বাচন কমিটির প্রধান রবিউল ইসলাম প্রাথমিকভাবে মনোনীত এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।


​ঘোষিত তালিকা অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা হলেন ​২ নং সুন্দরবন ইউনিয়ন মাওলানা খোরশেদ আলম, ​৩ নং ফাজিলপুর ইউনিয়ন মাওলানা সিরাজুল ইসলাম, ৫ নং শশরা ইউনিয়ন মোঃ রবিউল ইসলাম, ​৬ নং আউলিয়াপুর ইউনিয়ন মাওলানা আশরাফুল আলম, ​৭ নং উতরাইল ইউনিয়ন মোঃ আব্দুর রহিম, ৮ নং সংকরপুর ইউনিয়ন আকবর আলী, ​৯ নং আস্করপুর ইউনিয়ন হাফেজ সাজেদুর রহমান,১০ নং কমলপুর ইউনিয়ন ডা. শরিফুল ইসলাম -এর নাম ঘোষণা করা হয়েছে।


​উল্লেখ্য সদর উপজেলার বাকি ২টি ইউনিয়নের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।


​মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানে জেলা ও স্থানীয় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন— জামায়াতের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য আ স ম ইব্রাহিম ও মাওলানা রবিউল ইসলাম।


​এছাড়াও উপস্থিত ছিলেন সদর আমীর মোঃ মেহরাব আলী এবং সদর সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল্লাহ সরকার।

পড়ুন- ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন