সারা দেশে হাম ও উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গেল ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়। তার মধ্যে হামের উপসর্গ নিয়ে একই দিনে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৬৬১ জন।


