বিজ্ঞাপন

হাটহাজারীতে জনসেবামূলক কর্মসূচিতে ব্যস্ত দিন কাটালেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামের উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সামাজিক সেবামূলক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন


সকালে হাটহাজারীর ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ করেন।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্যে মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।


উপকারভোগীদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পাশাপাশি জনগণকেও আত্মনির্ভরশীল হতে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


পরে দুপুরে তিনি সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় হালদা তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবী জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ছাগল বিতরণ করেন।


এছাড়া হাটহাজারী পৌরসভার বাস্তবায়নে এলজিসিআরআরপি (LGCRRP) বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় ‘স্মার্ট স্ট্রিট লাইটিং উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ প্রকল্পের মাধ্যমে বানজইন-উপজেলা-কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাচারী সড়ক-রামকুঁনি সড়কে আধুনিক সড়ক বাতি স্থাপন করা হয়েছে।


পরবর্তীতে তিনি হাটহাজারী পৌরসভার কামাল পাড়া রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং উন্নয়ন কাজেরও উদ্বোধন ঘোষণা করেন।
দিনব্যাপী এসব জনকল্যাণমূলক কর্মসূচিতে উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন- সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দায় রাষ্ট্রের: সড়ক ও সেতুমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন