যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে গ্যাবার্ড তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। আগামী ৩০ জুন তার শেষ কার্যদিবস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্যাবার্ড তার পদত্যাগপত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, গত দেড় বছর ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াকে তিনি সম্মানের হিসেবে দেখছেন।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, তার স্বামী সম্প্রতি বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকাই তার প্রধান দায়িত্ব।
ডিএনআই হিসেবে দায়িত্ব পালনকালে তুলসী গ্যাবার্ড গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সময়েই ট্রাম্প-রাশিয়া তদন্ত, জন এফ কেনেডি ও রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড-সংক্রান্ত নথিসহ ৫ লাখের বেশি গোপন নথি প্রকাশ করা হয়।
সূত্র: আল জাজিরা
পড়ুন : পাকিস্তানে নতুন দল ‘তেলাপোকা’ আওয়ামী লীগের আত্মপ্রকাশ


