বিজ্ঞাপন

এমবিএসকে’র চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠান

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল বাসার বলেছেন, প্রশিক্ষণ নিয়ে এমন দক্ষ হোন যাতে চাকরির পিছনে না ঘুরে চাকরি আপনার পিছনে ঘুরবে। আমাদের কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে আমাদের দক্ষতার উপর। আপনাকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে বেকারত্বকে জয় করতে হবে।

বিজ্ঞাপন


২৩ মে শনিবার বালুবাড়ী মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালনায় রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ থেকে কর্মসংস্থানে ঃ চাকরি মেলা-২০২৬ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাতঃ সুলতানা রাজিয়া খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তনয়িকা পাল, এমবিএসকে’র উপ-নির্বাহী অফিসার সৈয়দ মুস্তাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রেইস প্রকল্পের সমন্বয়কারী হিরা লাল বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র হিসাব রক্ষক মোঃ আমিরাজ্জামান। সভাপতির বক্তব্যে মোসাতঃ
সুলতানা রাজিয়া খাতুন বলেন, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের জব ফেয়ার প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোর্শেদা পারভীন মলি।

পড়ুন- চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৮ নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন