বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে রামিসা হত্যাসহ ধর্ষণ-নিপীড়ন ও নারী সহিংসতার প্রতিবাদ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড এবং চট্টগ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১টায় উপজেলা সদরের বাহেরচর বাজারের চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও নারী সহিংসতার ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে। কিন্তু অনেক ঘটনায় বিচার বিলম্বিত হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এতে অপরাধ প্রবণতা আরও বাড়ছে।

তারা আরও বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে বক্তারা শিশু রামিসার হত্যাকারীর ফাঁসির দাবি করেন। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ কর্মসূচির আয়োজন করে জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) বাংলাদেশ রাঙ্গাবালী শাখা। এতে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থার উপজেলা কর্মকর্তা মোহসীন তালুকদার,  ফরিদ উদ্দিন ভূঁইয়া, রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজের প্রভাষক সুমন চন্দ্র দেবনাথ ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান প্রমুখ।

পড়ুন- আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন