বিজ্ঞাপন

সরকারের স্কুল ফিডিং বানচালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দিনাজপুর বেকারি মালিক সমিতি

স্কুল ফিডিং প্রোগ্রামে স্বাস্থ্য ও মান-সম্মত খাদ্য সরবরাহ নিয়ে কতিপয় কোম্পানি এবং প্রতিষ্ঠান দিনাজপুরের বেকারি মালিকদের সম্পর্কে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।

বিজ্ঞাপন


আজ শনিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বেকারি মালিক সমিতি অভিযোগ করেন সরকারের স্কুল ফিটিং কার্যক্রম বানচাল করতে দেশের কতিপয় কোম্পানি প্রতিষ্ঠান নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। সমিতির সভাপতি সাইফুল্লাহ বলেন বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে বিএস টি আই সহ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিক্ষীত স্কুল ফিডিং এর জন্য নিরাপদ খাদ্য বনরুটি বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন কেমিক্যালস ব্যবহার করা হয় না।


দিনাজপুরের বেকারি গুলো মানসম্মত খাদ্য উৎপাদন করার কারণে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্কুল ফিডিং প্রোগ্রাম বেকারি গুলোকে সরবরাহের দায়িত্ব দিয়েছে।


আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকারের স্কুল ফিডিং বানচালে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগশ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলার ৭৫ টি বেকারি মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন- দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন