বিজ্ঞাপন

কালাইয়ে দেড় বছর পর সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহফুজার রহমানকে দেড় বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মাহফুজার রহমান উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলার কাদিরপুর এলাকায় মাদক বিক্রির সময় মাহফুজার রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তিনি প্রায় আট মাস কারাভোগের পর ২০১৭ সালের ২ অক্টোবর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান।

দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক নূরুল ইসলাম ২০২৪ সালের ২৭ নভেম্বর তার অনুপস্থিতিতে চার বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

রায়ের পর আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে পুলিশ তার সন্ধানে গোয়েন্দা নজরদারি বাড়ায়। অবশেষে দেড় বছর পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পড়ুন- হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, চারদিকে আতঙ্ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন