বিজ্ঞাপন

রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।

বিজ্ঞাপন


শনিবার দুপুরে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সদস্যদের (রুকন) শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্যে করে জামাতে সেক্রেটারি বলেন, জনগণকে দেওয়া প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে মহান আল্লাহ হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আর এজন্যই দেশে হামের মতো রোগ-বালাই ছড়িয়ে পড়ছে।
মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির কারণেই জনগণ আজ হতাশ। ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট কাটবে না।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান ও সেক্রেটারি ফরিদুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।

পড়ুন- এক মাসের মধ্যে শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন