বিজ্ঞাপন

ঝিনাইদহ-৪ আসনের উন্নয়ন অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময়

ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আবু তালিব গত তিন মাসে এলাকার উন্নয়ন কার্যক্রম,জনকল্যাণমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বিজ্ঞাপন


শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় এমপি আবু তালিব বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ঝিনাইদহ-৪ আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিদ্যুৎ ও পানি সমস্যার সমাধান এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান, মসজিদ-মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান, যুব সমাজকে কর্মমুখী করতে প্রশিক্ষণ কার্যক্রমসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।


এ সময় তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। আগামী দিনে ঝিনাইদহ-৪ আসনকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে বৃহৎ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরলে এমপি আবু তালিব সেগুলো গুরুত্বের সাথে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।এ সময় আর উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামাতের সাবেক আমির অলিউর রহমান,পৈার জামাতের আমির লুৎফর রহমানসহ অনেকে।
উল্লেখ্য, মোঃ আবু তালিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচিত হন।

পড়ুন- শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন