প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ভোরের এক নতুন উদয় বাংলা সাহিত্যের রুচির বিপ্লব। রাজধানীর পল্লবীতে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| তিনি বলেছেন সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড।
শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধে চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। তিনি আগামী ১ মাসের মধ্যে শাস্তি নিশ্চিতের ঘোষণা দিয়ে বলেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। তারেক রহমান বলেন, একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে্ একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। ২০০৬ সালের পর ত্রিশালে আর জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়নি। আজ পুনরায় প্রায় ২ দশক পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী পালন করতে পেরে সরকার গৌরভ বোধ করছে।
তিনি বলেন দীর্ঘদিনের ফ্যাসীবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকারই বা দেশের অর্থ সম্পদই লুট করেনি, বিচার বিভাগসহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংশ করে দিয়েছে। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে বিশেষ করে ফ্যাসিবাদী শাসনের সময় মানবতা, মানবিকতা ও দেশের আবহমান কালের ধর্মীয় ও সামাজিকতা। বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক পূর্ণ জীবন গড়তে হবে। এক্ষেত্রে ও কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। কবি নজরুলের জীবন ও কর্ম বিশ্ব সাহিত্যের দরবারে আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাঁর জীবনবোধ ও জীবনদর্শন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এরই অংশ হিসেবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করা যায় কি না, এ ব্যাপারে সম্ভবত যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাবো।
ময়মনসিংহ জেলা প্রশাসক ছাইফুর রহমানের সভাপতিত্বে নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। প্রশাসক ছাইফুর রহমানের সভাপতিত্বে নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, সংস্কৃতি সচিব কানিজ মাওলা, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক, ইমরান সালেহ প্রিন্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পড়ুন : বিতাড়িতদের সঙ্গে খাতির করে একটি দল অরাজকতা সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী


