বিজ্ঞাপন

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি

ফুটবলের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মেও বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। আলোর স্বল্পতার কারণে টেস্ট ম্যাচ বন্ধ হওয়া রোধ করা এবং খেলার গতি বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু নিয়মে সংশোধন ও সংযোজন আনতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ মে ভারতের আহমেদাবাদে আইসিসির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অনুমোদন পেলে এই নতুন নিয়মগুলো আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে পারে।

আইসিসির বিবেচনায় থাকা প্রধান পরিবর্তনগুলো নিচে তুলে ধরা হলো-

১. দিনের টেস্টেও গোলাপি বলের ব্যবহার: বাংলাদেশ দল ২০১৯ সালে ভারতের ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে একবারই দিবারাত্রির টেস্টে গোলাপি বলে খেলেছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন সাধারণ দিনের টেস্টেও গোলাপি বলের দেখা মিলতে পারে। সাধারণত দিনের ম্যাচে আলোক স্বল্পতা বা অন্ধকার নেমে এলে খেলা বন্ধ করে দেয়া হয়। এখন থেকে এমন পরিস্থিতিতে খেলা সচল রাখতে স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালানো হবে এবং লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহার করার সুপারিশ করা হয়েছে।

২. ওয়ানডেতে মাঠে ঢুকতে পারবেন কোচ: বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে পানি পানের বিরতির সময় কোচদের মাঠে ঢোকার অনুমতি থাকলেও ওয়ানডেতে তা নেই। ওয়ানডেতে শুধু বেঞ্চে থাকা অতিরিক্ত খেলোয়াড়রাই মাঠে পানি নিয়ে যেতে পারেন। আইসিসির নতুন ভাবনায় ওয়ানডের ড্রিংকস ব্রেকেও কোচদের মাঠে ঢোকার অনুমতি দেয়া হতে পারে, যাতে তারা দলের খেলোয়াড়দের সরাসরি কৌশলগত পরামর্শ দিতে পারেন। তবে নিয়মানুযায়ী মাঠে প্রবেশ করতে হলে কোচদেরও পূর্ণাঙ্গ ক্রিকেটীয় পোশাক পরতে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

৩. টি-টোয়েন্টিতে কমছে বিরতির সময়: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের গতি আরও বাড়াতে দুই ইনিংসের মাঝখানের বিরতির সময় কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী দুই ইনিংসের মাঝে ২০ মিনিট বিরতি দেয়া হলেও, নতুন নিয়মে তা কমিয়ে ১৫ মিনিট করা হতে পারে।

৪. বোলিং অ্যাকশন যাচাইয়ে ‘হক আই’ প্রযুক্তি: বোলারদের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি বা অবৈধ কিছু আছে কি না, তা মাঠেই নিখুঁতভাবে যাচাই করার জন্য আম্পায়ারদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ভাবছে আইসিসি। এবার আম্পায়াররা বোলিং অ্যাকশন পরীক্ষা করতে উন্নত ‘হক আই’ ডেটা ব্যবহারের সুযোগ পেতে পারেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিসিবি নির্বাচন : শেষ দিনে জমা ৩৩ মনোনয়নপত্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন