সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।
শনিবার ( ২৩ মে ২০২৬) তারিখে বেলকুচি ইউনিয়ন পরিষদ ও বেলকুচি পৌরসভার আওতাধীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি, স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে বিতরণ নিশ্চিত হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আবু হেলালসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তারা বিতরণ কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং উপকারভোগীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সহায়তা পান তা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ সহায়তা সঠিকভাবে এবং স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়ে প্রশাসন সবসময় সতর্ক রয়েছে।
পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পড়ুন : বেলকুচিতে ঈদুল আজহা উপলক্ষে ২৮টি প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ


