বিজ্ঞাপন

সিরাজগঞ্জে পশুর হাটে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের টহল

আগামী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চান্দাইকোনা পশুর হাটে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

শনিবার (২৩ মে) বিকাল ৪ টায় চান্দাইকোনা পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। এ সময় তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ শনিবার সন্ধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, আগামী ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জসহ র‌্যাব-১২ এর আওতাধীন বিভিন্ন জেলায় কোরবানির পশুর হাটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশুর হাট কেন্দ্রিক যেকোনো ধরণের বিশৃঙ্খলা, চুরি, ছিনতাই ও জাল টাকার লেনদেন প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

এছাড়াও হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যরা হাটে অবস্থান করে জাল টাকা শনাক্তকরণ ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি করছেন। কোনো অসাধু চক্র যেন এক হাটের পশু জোরপূর্বক অন্য হাটে নিয়ে যেতে না পারে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়ে ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ বলেন, আগামী ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে বেলকুচিতে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও আফরিন জাহান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন