বিজ্ঞাপন

ভোলায় গ্রাম আদালত কার্যক্রমে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করতে ভোলায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১টার দিকে জেলা প্রশাসন ভোলার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, স্বল্প ব্যয়ী ও দ্রুত বিচার নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। এ কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে প্রচার-প্রচারণা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থাপিত তথ্যানুযায়ী, জানুয়ারি- মার্চ ২০২৬ সাল পযর্ন্ত জেলার বিভিন্ন উপজেলায় গ্রাম আদালতের মাধ্যমে মোট ৩৭২টি মামলা গ্রহণ করা হয়েছে। পূর্বের মাললাসহ মোট ৩৭৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়াও পরিসংখ্যানে দেখানো হয়েছে দায়েরকৃত মামলার দেওয়ানি ৬৪টি,ফৌজদারী ৩০৮টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও জেলায় মামলা নিষ্পত্তির মাধ্যমে মোট অর্থ আদায় করা হয়েছে ৯৮ লাখ ৫৫ হাজার ৫০ টাকা৷

গ্রাম আদালতে যেসকল বিচার হয় তা উল্লেখ্য বলেন, প্রাপ্য অর্থ আদায়, অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, অস্থাবর সম্পত্তির দখল/ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায়, গবাদিপশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ আদায় ও কৃষি শ্রমিকদের প্রাপ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় এবং স্ত্রী কর্তৃক তাহার বকেয়া ভরণপোষণ আদায়ের মামলা দায়ের করা যায়।

সভায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়ে) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন, যার মধ্যে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর না থাকায় নিয়মিত নথি ও ডকুমেন্টস হালনাগাদ করা প্রতিবন্ধক হচ্ছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদে প্রশাসক থাকায় গ্রাম আদালতের কার্যক্রম ব্যহত হচ্ছে। ডিআরটি এবং আর টি সদস্যগণ কর্তৃক গ্রাম আদালতের কার্যক্রম মনিটরিং না হওয়া ও গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা স্থানীয়ভাবে শালিশ করার প্রবনতাও চ্যালেজ্ঞ হিসেবে দাবি করা হয়৷

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: শাহ আব্দুর রহিম নুরন্নবী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: ইকবাল হোসেন,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সভার প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

বিজ্ঞাপন

পড়ুন : নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন