বিজ্ঞাপন

ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত

সর্বাধিক প্রযুক্তি অভিজ্ঞ সেবাকর্মী ও তুলনামূলক কম খরচে সবার জন্য স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

সকালে নগরীর চড়পাড়া এলাকায় ফিতা কেটে একেএস ডায়াগনস্টিকের উদ্বোধন করেন ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন । উদ্বোধনী অনুষ্ঠানে চট্রগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামানজার শ্যামা খান। এসময় একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের সিইও এ এন এম তাজুল ইসলাম, ডিরেক্টর অ্যান্ডু ইয়ান স্মিথসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ কামরুল হাসান মিলন বলেন, সাধারন মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বিশ^মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। একেএস ডায়াগনষ্টিক সেন্টারের আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা, চমৎকার পরিবেশ ও সেবার মান সেই লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে বলে জানান তিনি।
সংসদ সদস্য হুমাম কাদের চৌধূরী বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারী উদ্যোগের ভূমিকা অনস্বীকার্য। একেএস খান হেলথ কেয়ার যেভাবে দেশব্যাপী আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আন্তর্জাতিক মানের এই ডায়াগনস্টিক সেন্টার স্থানীয় জনসাধারনের চিকিৎসাসেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদন রাখবে এবং মানুষের দোরগোড়ার নির্ভরযোগ্য সেবা পৌছে দেবে।


এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শ্যামানজার শ্যামা খান বলেন, আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিশ^মানের চিকিৎসা সুবিধা পৌছে দেয়া। দেশজুড়ে আমাদের শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় ময়মনসিংহের এই ৯ম শাখাতেও আমরা অত্যাধুনিক প্যাথলজিক্যাল ও ইমেজিং টেস্টের সুবিধা নিয়ে এসছি।

পড়ুন- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন