বিজ্ঞাপন

মাগুরায় প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। রবিবার (২৪ মে) দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকার প্রদত্ত ভাতা দিয়ে তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই দ্রুত ভাতার পরিমাণ বৃদ্ধি করার দাবি জানান তারা।

এসময় অংশগ্রহণকারীরা ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্য, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কর্মক্ষমতা হারানো ও দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বর্তমান ভাতা পর্যাপ্ত নয়।

বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা বৃদ্ধি ও পুনর্বাসনমূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। মানববন্ধনে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

পড়ুন- পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন