বিজ্ঞাপন

আমার উত্তরসূরী যেন ‘কপি-পেস্ট’ না হয়: গার্দিওলা

ম্যানচেস্টার সিটির সঙ্গে দশ বছরের অধ্যায়ে এরই মধ্যে ইতি টেনেছেন পেপ গার্দিওলা। বিদায়ের আগে নিজের উত্তরসূরিকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন স্প্যানিশ এই কোচ। তার ভাষায়, নতুন কোচের উচিত হবে নিজের মতো থাকা, গার্দিওলার ছায়া হওয়ার চেষ্টা না করা।

বিজ্ঞাপন

চলতি মৌসুম শেষে ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গার্দিওলা। তার কোচিংয়ে ক্লাবটি জিতেছে ছয়টি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা, একটি করে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।

বিভিন্ন গণমাধ্যমের খবর, ম্যানচেস্টার সিটির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইতালিয়ান কোচ এনসো মারেসকা। তিনি আগে চেলসি ও লেস্টার সিটিতে কাজ করেছেন। পাশাপাশি সিটিতে গার্দিওলার সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অ্যাস্টন ভিলার বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলাকে জিজ্ঞেস করা হয়েছিল, নতুন কোচ বাছাইয়ে ক্লাব কর্তৃপক্ষ তার পরামর্শ চেয়েছে কি না। উত্তরে নিজের ভাবনা জানান সফল এই কোচ।

“এই পেশায় ‘কপি-পেস্ট’ কাজ করে না। তাই আপনাকে আলাদা হতে হবে, স্বাভাবিক থাকতে হবে এবং নিজের মতো হতে হবে। নতুন কোচও নিজের মতোই হবে।”

“যেই মুহূর্তে আপনি অন্য কারও অনুকরণ করতে যাবেন, তখন সমস্যা শুরু হবে। প্রত্যেক মানুষ আলাদা। সেটাই হওয়া উচিত। আর এ কারণেই আমি বিশ্বাস করি সবকিছু ঠিকঠাক হবে।”

গার্দিওলার বিদায়ের সময়ও প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের অভিযোগে সিটির বিরুদ্ধে আনা ১১৫টি অভিযোগের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে এ নিয়ে কোনো উদ্বেগ নেই বলেই জানিয়েছেন তিনি।

“আমি তাদের (ক্লাব কর্তৃপক্ষ) বিশ্বাস করি। ক্লাবের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের আচরণ ও কাজের ধরনে আমার আস্থা আছে। শেষ পর্যন্ত যা হওয়ার, তার সিদ্ধান্ত হয়ে যাবে।

পড়ুন:চালু হলো ‘ফিফা ফ্যান আইডি’, দশর্করা পাবেন যেসব সুবিধা

দেখুন:গাজা যু/দ্ধ: যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অ/স্ত্র দিল ভারত! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন