ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে ৬৬৯ বান্ডেল টিন বিতরণ অনুষ্ঠান গত ২৪ মে রবিবার টাউন হল মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে|
টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য মো: জাকির হোসেন বাবলু, জেলা পরিষদ প্রশাসক এমরান সালেহ প্রিন্স| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন| অন্যান্যদের মাঝে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার প্রধান সম্পাদক ও ময়মনসিংহ জেলা প্রাইভেট হাসপাতাল, ডায়াগনোষ্টিক ও ক্লিনিক ওনারর্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: মনসুর আলম চন্দন| অনুষ্ঠান শেষে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিন বিতরণ করেন অতিথিবৃন্দ|


